০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে গণশুনানি চলছে

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় তল্লা বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে সহযোগিতার জন্য গণশুনানি চলছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ গণশুনানি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গণশুনানির কথা জানানো হয়।

(০৪ সেপ্টেম্বর) ফতুল্লায় তল্লা বাইতুল সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে সহযোগিতার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ অফিস কক্ষে গণশুনানির আয়োজন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

“জেসিআই ঢাকা নর্থের ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সফিউদ্দিন আলা রাজু”

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে গণশুনানি চলছে

প্রকাশিত : ০৩:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০