১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

অবশেষে চলচ্চিত্রে প্রিয়াঙ্কা জামান

  • বাবুল হৃদয় :
  • প্রকাশিত : ০৩:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • 124

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

আলোচিত মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ছোটবেলার স্বপ্ন ছিল সাংবাদিক হবেন তবে হয়ে গেলেন অভিনেত্রী। শুরুটা মডেলিং দিয়ে। নান্দনিক অভিনয়ে অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয়। বর্তমানে ছোটপর্দায় বেশ সরব প্রিয়াঙ্কা জামান। ঈদের পর এরইমধ্যে ১৭টি নাটকে কাজ করেছেন। সবার স্বপ্ন থাকে ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দায় নিজেকে মেলে ধরবেন। প্রিয়াঙ্কাও স্বপ্ন দেখেছেন। এরইমধ্যে স্বপ্নটি বাস্তবায়ন হয়েছে।

প্রথমবারে মতো চলচ্চিত্রে কাজ করছেন। ছবির নাম ‘তবুও প্রেম দামি’। পরিচালনায় আছেন মোহাম্মদ আসলাম। প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইফ খান। এরইমধ্যে দুই দিনের শূটিং শেষ হয়েছে। আগামী সপ্তাহে দ্বিতীয় লটের শূটিং শুরু হবে। প্রিয়াঙ্কা জামান বলেন, ‘এটা আমার প্রথম ছবি। গুণী পরিচালক মোহাম্মদ আসলাম ভাইর ছবি দিয়ে আমার চলচ্চিত্রে অভিষেক হবে। এই ছবিতে পরিচালক আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় সুযোগ করে দিয়েছে। মজার বিষয় হচ্ছে ছবিতে আমি একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করছি। যা ছোটবেলা স্বপ্ন ছিল। অ্যাকশন ধর্মী গল্পের ছবিটি আশা করি দর্শকদের ভালো লাগবে।’ তিনি বলেন, ‘চলচ্চিত্রে নাম লিখিয়ে এরইমধ্যে আরও নতুন দুটি ছবির প্রস্তাব পেয়েছি। প্রাথমিক কথা হয়েছে আশা রাখছি ব্যাটে বলে মিললে ছবি দুটি করব। আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি আর জীবনের শেষ দিনটা পর্যন্ত অভিনয় করে যেতে চাই। চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই।’

২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু। এরপর আড়ং ও আরএফএল, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,আমিন জুয়েলার্সসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডের মডেল হন তিনি। বেশকিছু নাটকেও অভিনয় করেছেন। এছাড়া কণ্ঠশিল্পী আসিফসহ প্রায় ২০টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

অবশেষে চলচ্চিত্রে প্রিয়াঙ্কা জামান

প্রকাশিত : ০৩:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০