১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মিলনের  ‘সাদাকালো প্রেম’ (ভিডিও)

মুক্তি পেয়েছে মোহাম্মাদ মিলনের নতুন গান ‘সাদাকালো প্রেম’। গানের কথা লিখেছেন আকাশ নিবির। গানটির সুর করেছেন মোহাম্মাদ মিলন নিজেই ও সঙ্গীত করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তুহিন ও সুমি।

সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানটির চিত্রগ্রহণ করেছেন কাওছার আহমেদ। ম্যাক্স ব্যাগ ইন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পেয়েছে। এই গান থেকে  ‘সাদাকালো প্রেম’ নামে নাটক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে মিলন বলেন, ‘গানটি বেশ কিছুদিন আগের। প্রথমবার শুনেই কথাগুলো মনে ধরেছিল। সুর করে আরাম পেয়েছি। আশা করছি শ্রোতারাও নিরাশ হবেন না।’

গানের গীতিকার আকাশ নিবির বলেন, ‘মোহাম্মাদ মিলনের গানের পাশাপাশি সুরের অনেক সুনাম রয়েছে। এবার সেই প্রমাণ পেলাম। অন্যরকম প্রেমের গান হিসেবে শ্রোতারা আনন্দ পাবে বলেই আমার বিশ্বাস।’

ভিডিও লিংক:https://youtu.be/gNMHSGaDqfs

বিজনেস বাংলাদেশ/আতিক

জনপ্রিয়

মিলনের  ‘সাদাকালো প্রেম’ (ভিডিও)

প্রকাশিত : ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০