১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

মুনমুনের দ্বিতীয় সংসারও ভাঙলো

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • 82

চিত্রনায়িকা মুনমুন ও তার স্বামীর সঙ্গে

সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনের দ্বিতীয় সংসারও ভাঙলো । তার দ্বিতীয় স্বামী মীর মোশাররফ রোবেনকে ডিভোর্স দিয়েছেন তিনি। শনিবার রাতে ‌বিজনেস বাংলাদেশ’কে বিষয়টি জানিয়েছেন মুনমুন নিজেই। মুনমুন বলেন, ঈদুল আজহার পরপর আমাদের বিচ্ছেদ হয়েছে। রবিন আর্থিক ও পরিবারিক কোনো সহযোগিতা করতো না। উল্টো আমার টাকা নিয়ে চলতো।

এই সব বিষয় নিয়ে কথা বললে গায়ে হাত তুলতো। আমাকে দেখতো না, সন্তানদের দেখতো না তাকে দিয়ে আমি কি করবো? তাই বিচ্ছেদেরদের পথ বেছে নিয়েছি।

এই দম্পতির ঘরে আট বছরের এক ছেলে রয়েছে।

রোবেন পেশায় একজন শৌখিন মডেল ও মুনমুনের সঙ্গে যাত্রা-শোয়ে সহ পারফর্মার হিসেবে কাজ করেন। কাজ করতে গিয়ে মুনমুন তাকে বিয়ে করে সংসারী হন।

এর আগে, ২০০৬ সালে লন্ডন প্রবাসী এক সিলেটির সঙ্গে বিয়ে হয় মুনমুনের। সে ঘরে যশ নামের এক ছেলে রয়েছে তার।

এদিকে সিনেমা পাড়ায় ঘুরছে নতুন সম্পর্কে জড়িয়েছেন জনপ্রিয় এই নায়িকা। তিনি এবার সম্পর্কে জড়িয়েছেন আলোচিত এক প্রযোজকের সঙ্গে। ওই প্রযোজক করোনাকালীন বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে মুনমুন বলেন, আমাদের সংসার ভেঙ্গেছে ঠিকই কিন্তু কোন প্রযোজকের সঙ্গে প্রেম করছিনা। বাসায় দুই সন্তানকে নিয়ে আছি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মুনমুনের দ্বিতীয় সংসারও ভাঙলো

প্রকাশিত : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০