০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশ-ভারত একে অপরের সহায়ক: ওবায়দুল কাদের

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছেন আস্থার সম্পর্ক। ভারত-বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দুই দেশ একে অপরের সহায়ক, তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন সেতুমন্ত্রী।

এ সময় অনলাইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দাবি করেছে, সরকার নাকি করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে। আপনারা এই বাদ দেওয়া ৮২ হাজারের তালিকা দিন। চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি। অন্ধকারে ঢিল ছুঁড়ে কারো লাভ নেই।

তিনি বলেন, হত্যা, ষড়যন্ত্র এবং সন্ত্রাসনির্ভরতা বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। সামনে কোনো ইস্যু পাচ্ছে না মিথ্যাচারের, তাই নিয়ে নন ইস্যুকে তারা ইস্যু বানানোর অপপ্রয়াস চালায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

বাংলাদেশ-ভারত একে অপরের সহায়ক: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০