১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

কার্যালয়ে বসেই ৮ থানায় এসপির নজরদারি!

নিজের কার্যালয়ে বসেই আটটি থানায় চোখ রাখছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। জেলার এই থানাগুলোতে ৬৪টি আইপি ক্যামেরা বসিয়ে এসপি সবকিছু নজরদারি শুরু করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে রাজশাহীর এসপির কার্যালয়ে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মনিটরিং পদ্ধতির উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহ, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের এসপি (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) আবদুস সালাম, পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মনিরুল ইসলাম এবং ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের কমন্ড্যান্ট তারিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, জেলার আটটি থানায় ৬৪টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মনিটরিং ডিসপ্লে পদ্ধতি এসপির কার্যালয়ে স্থাপন করা হয়েছে। এর ফলে এসপি তার কার্যালয় থেকেই থানাগুলোতে নজর রাখতে পারছেন। এতে থানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

কার্যালয়ে বসেই ৮ থানায় এসপির নজরদারি!

প্রকাশিত : ০৪:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০