০২:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বিমানবাহিনীর নতুন হারকিউলিসকে অভ্যর্থনা

যুক্তরাজ্য থেকে কেনা পাঁচটি সি-১৩০জে বিমানের তৃতীয়টি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করেছে।

বিমানবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় এটিকে নিয়ে আসা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই মিশনের নেতৃত্বে ছিলেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। যাত্রাপথে বিমানটি কায়রো (মিসর) ও মাসকাটে (ওমান) অবতরণ করে।

আইএসপিআর আরো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সরকার বিমানবাহিনীর আধুনিকায়নে সচেষ্ট। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ারফোর্সের সঙ্গে করা ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমানবাহিনীতে যুক্ত করা হচ্ছে।

বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ঐতিহ্যগত রীতি মেনে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে পরে ব্রিফ করেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার। সি-১৩০জে অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তিসম্পন্ন পরিবহন বিমান, যা মালামাল, সেনা পরিবহনসহ দেশে-বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

বিমানবাহিনীর নতুন হারকিউলিসকে অভ্যর্থনা

প্রকাশিত : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০