০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৩২

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২-এ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবদুল আজিজের। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ওই মসজিদে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৩২ জন মারা গেলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৩২

প্রকাশিত : ১০:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০