০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পিয়া জান্নাতুল, নায়ক আজাদ

‘পাপ’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এতে পিয়ার বিপরীতে কাজ করেছেন এ কে আজাদ আদর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। খুব শিগগির এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার বিষয়ে পিয়া জান্নাতুল বলেন, আসলে স্বল্পদৈর্ঘ্য, না পূর্ণদৈর্ঘ্য সেটা বিষয় না। ঠিক তেমনই ছোট পর্দা, বড় পর্দা কিংবা ওয়েব যে মাধ্যমের জন্য কাজ করি না কেন দায়িত্ববোধ ও মনোযোগ একই থাকে। আর সব কাজের মূল্য আমার কাছে সমান। কাজের মূল্যে ফারাক খুঁজি না।

আজাদ বলেন, এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আসলেই একটু অন্যরকম। পিয়ার সঙ্গে প্রথম কাজ আমার। দুজনের নতুন কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। আশা করছি, কাজটি তাদের পছন্দ হবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পিয়া জান্নাতুল, নায়ক আজাদ

প্রকাশিত : ০৪:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০