০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তৌসিফের নতুন চমক (ভিডিও)

দেশের অডিও জগতে একসময় দারুণ জনপ্রিয় ছিলেন তৌসিফ আহমেদ। অ্যালবামের যুগে তার অনেকগুলো অ্যালবাম হয়েছিল সফল। তৌসিফের মিষ্টি সুরের গান ছড়িয়ে গিয়েছিল দেশের আনাচে-কানাচে। এখন আর আগের মতো নিয়মিত গান করেন না। তবে মাঝেমধ্যে নিজের অস্তিত্বের জানান দিতে ভুল করেন না এই শিল্পী।
পুরনো আবহে তৌসিফ নিয়ে এসেছেন নতুন একটি গান। এর শিরোনাম ‘চোখে মেঘ জমেছে’। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে।
‘চোখে মেঘ জমেছে কে জ্বালিবে আলো/ বুকে কান্না ছাপিয়ে কে বাসিবে ভালো/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক। গানের সুর করেছেন শিল্পী তৌসিফ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মার্সেল।
এই গানের ভিডিও নির্মাণ করেছেন মো. রাসেল। ভিডিওতে মডেল হয়েছেন জিয়ন ও আনিলা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

তৌসিফের নতুন চমক (ভিডিও)

প্রকাশিত : ০৫:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০