০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গানের জগতে নতুন নক্ষত্র মিরাজ খান

যন্ত্র শিল্পীদের মাঝে মিরাজ খান

গানের জগতে নতুন নক্ষত্র হিসেবে পরিচিতি পাচ্ছে মিরাজ খান। মাটি এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার এই তরুণ ঝড় তুলেছেন শ্রোতাদের মনে । একের পর এক স্টেজ শো করে তিনি মাতিয়ে তুলেছেন গানের ভুবন ।

পটুয়াখালীর বাউফল থানার কালাইয়া মিরাজের পৈতৃক বাড়ি । বাবা আবুল কালাম খান সরকারি চাকরিজীবী ছিলেন । বদলির চাকরি । সেই সূত্রে ছেলেবেলাতেই তার ঘোরা হয়েছে দেশের বিভিন্ন জেলা ।

জন্ম বগুড়ায় । বেড়ে উঠেছেন পিরোজপুরে । দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট । সবার আদরেরও । মা নূরুন নাহার বেগম ছোটবেলা থেকেই তাকে গান করার জন্য উৎসাহ দিতেন।

মীরাজ খান পিরোজপুরে দিশারী শিল্পী গোষ্ঠির সঙ্গে যুক্ত ছিলেন । সেখানে পেয়েছেন খালিদ হোসেন মিলুকে । সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ মিহির রায় ও পবিত্র সাহার কাছে ।

ঢাকায় এসে স্নেহধন্য হয়েছেন শেখ সাদী খান, মেহেদী রহশন তোতা ও বশীর আহমেদের কাছে ।

মমতাজের সঙ্গে গাওয়া তার দুটি গান সুরের তালে ও রাইতে আইসো পরাণের বন্ধু সুপারহিট হয়েছে । আসছে তার গাওয়া নতুন আরো কয়েকটি গান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

গানের জগতে নতুন নক্ষত্র মিরাজ খান

প্রকাশিত : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০