০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মুক্তির অপেক্ষায় শান আতিকের”কেনো হারিয়ে যাও”

ছেলেটা মেয়েটিকে খুব পছন্দ করে এবং ভালবাসে। সত্যি বলতে অনেক ভালবাসে। দুজন দুজনকে নিয়ে স্বপ্ন দেখে ঘর বাধার। সারা জীবন এক সাথে থাকার। কিন্তু ভালবাসায় বাধা থাকবেই। তাই তাদের মাঝেও বাধা আসে। সেটা পরিবার থেকে।

পরবর্তীতে কি হবে তাদের জীবনে। মিল হবে কি তাদের? এমন প্রশ্নের জবাব পেতে হলে “একে মিউজিক বাংলা” র ব্যানারে আসছে শান আতিকের পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম “কেনো হারিয়ে যাও”। অনেক সুন্দর একটি গল্প নিয়ে শুটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই প্রযোজনা প্রতিষ্ঠান একে মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি দেবে।

এতে জুটি বেঁধেছেন মডেল অভিনেত্রী আইরিন , মডেল অভিনেতা তাসকিন এবং শুভ।

শান আতিক বলেন- ” কেনো হারিয়ে যাও” মিউজিক্যাল ফিল্মটি অনেক পরিশ্রম মেধা কাজে লাগিয়ে করেছি। আমার নির্মিত অন্য কাজগুলো যেমন আগে দর্শক ভাল রেসপন্স করেছে এটাতেও ব্যতিক্রম হবে না।এটি দর্শক পছন্দের তালিকার শীর্ষে থাকবে।এটা আমার আত্মাবিশ্বাস। কারণ আমি এবং আমার পুরো ইউনিট অনেক সুন্দর ভাবে গল্পটা উপস্থাপন করেছি যে দর্শকদের মন ছুয়ে যাবে। কেনো হারিয়ে যাও নিয়ে আমি অনেক আশাবাদী এবং দর্শক নিরাশ হবেন না।

মডেল-অভিনেত্রী আইরিন বলেন- প্রথম বারের মত মিউজিক্যাল ফিল্ম করলাম।অনেক আশাবাদী আমি কেনো হারিয়ে যাও নিয়ে।কারণ নির্মাতার অসাধারণ উপস্থাপনা আর আমাদের পরিশ্রম কাজে লাগিয়ে এটা নির্মাণ করা হয়েছে।আমাদের পরিশ্রম সার্থক হবে যদি দর্শক তা উপভোগ করে এবং সাড়া দেয়।

গানটির লিরিক্স,টিউন এবং মিউজিক করেছেন আহমেদ সবুজ। ডিওপি ইয়াসিন বিন আরিয়ান।
কন্ঠশিল্পী আহমেদ সবুজ বলেন-গানের কথার মাঝে একটা আলাদা মায়া, আবেগ আছে। যা শ্রোতাদের আকৃষ্ট করবে এবং নির্মাতা শান আতিকের অসাধারণ উপস্থাপন দক্ষতা যা দর্শক উপভোগ করবে। খুব শীঘ্রই মিউজিক্যাল ফিল্মটি একে মিউজিক বাংলা ইউটিউবে চ্যানেলে মুক্তি পাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মুক্তির অপেক্ষায় শান আতিকের”কেনো হারিয়ে যাও”

প্রকাশিত : ১১:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০