১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

নবাবের সঙ্গে আব্বাস ও আকবর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • 94

অনেক দিন পর বৃহস্পতিবার ভিন্ন রুপে দেখা গেলো এফডিসি। এদিন এফডিসিতে ছিলেন শাকিব খান। শুটিংয়ে ছিল বেশ কয়েকটি দলও। এর মধ্যে শুটিং করছেন ইমন, নিরব ও জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল।

প্রযোজক সমিতির সামনে একটি বিজ্ঞাপনের শুটিং করেন নিরব ইমন। ভিনটেজ মাল্টিমিডিয়ার ব্যানারে এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় ১০ বছর পর একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করছেন ইমন-নিরব।

চমক জাগানো বিষয় হচ্ছে, এই বিজ্ঞাপনে নিরবকে দেখা যাবে তার মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘আব্বাস’ এর লুকে। আর ইমনকে দেখা যাবে তার মুক্তি প্রতিক্ষিত ছবি ‘আকবর’ এর লুকে। বিজ্ঞাপনটির বাড়তি চমক মডেল পিয়া। তাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।

দিনব্যাপী শুটিংয়ের পর আব্বাস ও আকবরের সঙ্গে সন্ধ্যায় দেখা হয় নবাবের। কারণ এফডিসিতে শাকিব খান তার নবাব এলএলবির শুটিং করতে বিকেলে হাজির হন।

নবাব এলএলবি’র সেটে নিরব-ইমনকে আব্বাস ও আকবরের লুকে দেখে বেজায় খুশি হন ঢাকাই ছবির ‘ভাইজান’। তিনি জানান, এই লুক দারুণ পছন্দ হয়েছে তার। পরামর্শ দেন, এই লুকে দুইজনকে কোন ছবিতে অভিনয় করার। এ সময় নবাবের সঙ্গে আকবর ও আব্বাসের ফটোসেশান হয়।

এই সময় নিরব -ইমন বলেন, শাকিব ভাই আমাদের সবসময় ছোট ভাইয়ের মতো যত্ন করেন। ভালো কাজের পরামর্শ দেন। এফডিসিতে আমরা শুটিং করছি সেখানে শাকিব ভাইয়া ও শুটিং করছেন, তার সাথে দেখা করবো না তা তো হয় না! মেকাপ রুমে তার সাথে আড্ডা দিয়েছি। অল্প হলেও দারুণ সময় কেটেছে।

শাকিব খানের সাথে ক্যারিয়ারের শুরুতে ‘মনে বড় কষ্ট’ এবং ‘মন যেখানে হৃদয় সেখানে’ দুই ছবিতে অভিনয় করেছিলেন নিরব৷ আর শাকিবের সাথে ইমন অভিনয় করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ এবং ‘পাসওয়ার্ড’ ছবিতে। সেই সুবাদে নিরব-ইমন সবসময় শাকিবের স্নেহধন্য হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নবাবের সঙ্গে আব্বাস ও আকবর

প্রকাশিত : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০