১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়মের অভিযোগ, বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নানা অনিয়মের অভিযোগে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘেরিয়া) আসনের উপ-নির্বাচন বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে তিনি নিজেও ভোট দেননি। শনিবার দুপুর ১২টায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে তিনি এই অনিয়ম ও অভিযোগের কথা জানান।

আজ সকালে ভোট শুরু হলেও ভোটার ছিল বেশ কম। এ আসনে ভোটে দাঁড়িয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টি প্রার্থী রেজাউল করিম।

নির্বাচন কমিশন তথ্য মতে, পাবনা-৪ ঈশ্বরদী ও আটঘরিয়া আসনে দুই উপজেলা, দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। এই আসনে মোট ভোটকেন্দ্র ৮৪টি, মোট ভোটার তিন লাখ ৮১ হাজার এক শ’ ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯১ হাজার ৬৯৭ জন, নারী ভোটার এক লাখ ৮৯ হাজার ৪১৫ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের

অনিয়মের অভিযোগ, বিএনপি প্রার্থীর ভোট বর্জন

প্রকাশিত : ০২:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০