০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

গণধর্ষন ও ডাকাতি: খাগড়াছড়ি জেলা পুলিশের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি সদরের বলপিয়া আদামের প্রতিবন্ধী নারীকে গণ ধর্ষন ও ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। রোববার সকাল ১০:০০ টায় পুলিশ সুপারের কার্য়ালয়ের হল রুমে এ সংবাদ সম্মলনে ব্রিফিং দেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

তিনি সংবাদ সম্মেলনে বলেন গত বুধবার দিবাগত সদরের বলপিয়া আদামের ডাকাতি ও গণ ধর্ষনের ঘটনায় ৯ জন আসামীর মধ্যে ৭ জনকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি জানান আসামীরা প্রত্যেকে দুধুর্ষ পেশাদার ডাকাত দলের সদস্য। তারা প্রত্যেকে ডাকাতি ও ধর্ষনের সাথে জড়িত। ধৃত আসামিদের মধ্যে অনেকে একাধিকবার ধর্ষন করেছে বলে পুলিশ কাছে স্বীকার করেছে। তাদের কাছ থেকে স্বর্ন বিক্রয়ের ৪৮ হাজার টাকা, লুন্ঠিত ৮ হাজার টাকার মধ্যে ৪ হাজার ও মোবাইল সেটসহ ডাকাতির কাজে ব্যবহত

বিভিন্ন সরঞ্জাম ও আলামত সংগ্রহ করতে পেরেছে পুলিশ। তিনি আরো বলেন পুলিশের গোয়ন্দা শাখা ও পুলিশের চৌকস অফিসারদের সমন্বয়ে ও সর্বাধুনিক পদ্ধতির মাধ্যমে পুলিশ আসামীদের ধরতে সক্ষম হয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

আটককৃত আসামীরা হলেন মোঃ আমিন. মোঃ বেলাল, মোঃ ইকবাল হোসেন,মোঃ আব্দুল হালিম,, মোঃ শাহিন মিয়া, মোঃ অন্তর, মোঃ আব্দর রশিদ, তাদের সকলের বাড়ী খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায়। সংবাদ সম্মলনে চট্টগ্রামের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

গণধর্ষন ও ডাকাতি: খাগড়াছড়ি জেলা পুলিশের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০১:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০