০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মাহবুবে আলমের জানাজা সম্পন্ন

সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার কিছু পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অন্যান্য বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনেকে অংশ নেন।

মাহবুবে আলমকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকে তার সহকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা হাইকোর্ট প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন। বেইলি রোডের সরকারি বাসা থেকে সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে তার মরদেহবাহী গাড়ি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের দিকে রওনা হয়। ১০টা ৪১ মিনিটের দিকে গাড়িটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পৌঁছায়। এরপর জানাজা হয়। জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নেয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে দীর্ঘ ৪৫ বছর সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকা মাহবুবে আলমকে।

সর্বশেষ টানা ১১ বছর দেশের প্রধান আইন কর্মকর্তা- অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলমের সম্মানে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বসছে না বলে আগেই জানানো হয়েছে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অনেকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

মাহবুবে আলমের জানাজা সম্পন্ন

প্রকাশিত : ১২:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০