০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

মাহি-রোশানের ‘আশীর্বাদ’ ছবির শুটিং শুরু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • 64

শুরু হলো চিত্রনায়ক রোশান ও মাহিয়া মাহি জুটির প্রথম ছবি ‘আশীর্বাদ’-এর দৃশ্য ধারণ। রবিবার সকাল থেকে রাজধানীর পুরান ঢাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এ ছবির শুটিং করেন। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’।

ছবিটি প্রযোজনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন জেনিফার ফেরদৌস। শুটিংয়ে মাহি ও রোশান ছাড়াও অংশ নিয়েছেন কাজী হায়াৎ, রেবেকা রউফ, রেহেনা জলিসহ আরও অনেকে।

প্রযোজক জেনিফার ফেরদৌস জানান, গতকাল থেকে ‘আশীর্বাদ’ ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম লটে ৮ দিন শুটিং চলবে। গেন্ডারিয়ায় দুদিন শুটিং হবে। বাকি ৬ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়, অটিস্টিক স্কুলসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ করা হবে।’

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মাহি-রোশানের ‘আশীর্বাদ’ ছবির শুটিং শুরু

প্রকাশিত : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০