০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বরিশালে চুরির অপবাদে বাবাকে পিটুনি ও ২ মেয়েকে আটকে দিনভর নির্যাতন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ধানের বীজ চুরির আপবাদ দিয়ে ৪ কন্যাসন্তানের বাবাকে পেটালেন বিএনপি নেতা। শুধু বাবাকে পিটিয়েই ক্ষান্ত হননি ওই নেতা, পেটানোর ৩ দিনের মাথায় তার অবিবাহিত ২ মেয়েকে এক ঘরে আটক রেখে দিনভর নির্যাতন চালান। ঘটনাটি ঘটেছে বুধবার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামে।

হাবিব মৃধার মেয়ে ঝুমুর আক্তার জানান, তার বাবাকে কেন মিথ্যা চুরির অপবাদ দিয়ে মারা হয়েছে- জানতে চাইলে বিএনপি নেতা জলিল বেপারি তাদের ওপর হামলা চালিয়ে একটি সমিতি ঘরে আটক রেখে দিনভর নির্যাতন চালায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন ও থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছেড়ে দেন। সাদা কাগজে স্বাক্ষর নেওয়ায় তারা আতঙ্কে আছেন বলেও তিনি জানান।

তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জলিল বেপারি বলছেন, তার ধানের বীজ চুরি করায় হাবিব মৃধাকে মারা হয়েছে। ওই ঘটনা কেন্দ্র করে বাজারে এসে তার মেয়েরা আমার ওপর হামলা চালায়। আমি কোনো প্রকার হামলা করিনি।

উল্টো আমার নামে মিথ্যা বলছে।বাকেরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক (এসএআই) জসিম উদ্দিন হাওলাদার জানান,নিয়ামতি যাওয়ার সময় মারধরের সংবাদ শুনে ওখানে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় চেয়ারম্যানকে উভয়পক্ষ সালিশ মানায় তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। তবে তারা চাইলে আইনি সহায়তা দেওয়া হবে, মন্তব্য করেন পুলিশ কর্মকর্তা।এই বিষয়ে নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন সাংবাদিকদের জানান, এ ঘটনায় উভয়পক্ষ আমাকে সালিশ মানায় আগামী সোমবার সালিশির তারিখ দিয়েছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

বরিশালে চুরির অপবাদে বাবাকে পিটুনি ও ২ মেয়েকে আটকে দিনভর নির্যাতন

প্রকাশিত : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০