০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিমের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির ৭৪তম জন্মদিন উপলক্ষে প্রথম প্রহরে মহানগর আলোচনা সভা দোয়া ও কেক কাটা হয়েছে। গত রোববার প্রথম প্রহরে কেক কাটা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান। এ সময় তারা নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। সারা বিশ্বের বুকে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের জন্য নেত্রীর ভূয়সী প্রশংসা করেন।

একজন ছাত্রলীগ কর্মী থেকে জননেত্রী হওয়ার পিছনের ত্যাগের কথা আলোচনা করেন।প্রধান অতিথির বক্তব্যে এড আজমত উল্লা খান সকল ছাত্রলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন ছাত্রলীগের প্রতিটি কর্মীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের নেতা কর্মীদের অবশ্যই মাদক মুক্ত থাকতে হবে। এ সময় তিনি মহামারি করোনা ও বন্যাকালীন ছাত্রলীগের ভূমিকার প্রশংসা করেন। গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম বলেন ছাত্রলীগের প্রতিটি কর্মীকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোন খারাপ কাজের জন্য সংগঠন বিতর্কিত না হয়।

ব্যাক্তিস্বার্থ হাসিলের জন্য যাতে ক্ষমতার অপব্যবহার না করা হয়। প্রিয় নেত্রীর জন্মদিন উপলক্ষে এলাকার প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত ও গনভোজের আয়োজন করা হয়েছে। প্রথম প্রহরে আলোচনা সভা দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিব হাসান জসিম, সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস আহমেদ, টংগী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফিরোজ সরদার, সাংগঠনিক সম্পাদক জামিল রায়হান, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সাকিব, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, কোনাবাড়ী থানা ছাত্রলীগের নাইমুর রহমান তুষার,কাশিমপুর থানা ছাত্রলীগের জুবায়ের মুন্না,আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের হাবিব মন্ডল, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের মোঃনাইম, ৩৪ নং ওয়ার্ড ছাত্রলীগের আল-আমিন, ৫৩ নং ওয়ার্ড ছাত্রলীগের আজিজুল হক নয়ন প্রমুখ। আলোচনা সভা ও কেক কাটা মিষ্টি বিতণের পূর্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের জন্য দোয়া করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

প্রকাশিত : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০