১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

দোয়া চাইলো ফারুকের পরিবার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • 62

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ও ঢাকা-১৭ আসনের সাংসদ নায়ক ফারুক অনেক দিন ধরে অসুস্থ। ঢাকায় বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর সর্বশেষ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।

সেখানে বেশকিছু পরীক্ষা করানোর পর তার রক্তে টিবি ধরা পড়েছে। বর্তমানে সে অনুযায়ী চিকিৎসা চলছে। সিঙ্গাপুরে তার সঙ্গে স্ত্রী ফারহানা ফারুক আছেন। নায়ক ফারুক বলেন—আলহামদুলিল্লাহ, এখন ভালোই আছি। প্রথম টেস্টে কিছু ধরা পড়েনি। সর্বশেষ জানা গেল, টিবি রোগ হয়েছে।

এদিকে তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। আগামী চার সপ্তাহ অবজারভেশনে থাকতে হবে এই অভিনেতাকে।

এর আগে গত ১৮ আগস্ট তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে ২৬ আগস্ট বাসায় ফিরেন এই অভিনেতা। জ্বর, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ থাকায় ফারুকের করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে।

এর পরে অসুস্থতা না কমায় দ্বিতীয় দফায় আবারো গত ৩১ আগস্ট রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফিরেন ফারুক। ৫ সেপ্টেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) ভর্তি করা হয়।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

দোয়া চাইলো ফারুকের পরিবার

প্রকাশিত : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০