নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়নগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামিজা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য এড. নুরজাহান, রহিমা আক্তার লিজা, সাবিরা সুলতানা, সাবিকুন নাহার, জাহানারা বেগম, জাকিয়া সুলতানা, আরিফ মিহির, আলেয়া বেগম,শফুরা বেগমসহ আরো বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ






















