যিনি আওয়ামীলীগের দুঃসময়ে দলের বিভিন্ন কর্মকান্ডে গ্রামের প্রত্যন্ত এলাকায় যেয়ে জনগনের খোঁজখবর রেখেছেন এবং আওয়ামীলীগের জন্য নিবেদিত ছিলেন তাকেই দলীয় প্রতিক নৌকা দেয়া হবে। আওয়ামীলীগে থেকে নৌকার বিরুদ্ধে যারা কাজ করবে তাদের কোন অবস্থাতই ছাড় দেয়া হবে না। কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের অসুস্থতার কারনে মৃত্যুবরণ করায় আগামী ৯০দিনের মধ্যে এ উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী’র স্বাগত বক্তব্যে যুগ্ম সম্পাদক মোস্তফা ছারোয়ার খান ও যুগ্ম সম্পাদক মনিরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি’র একান্ত সচিব মাহবুব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি যথাক্রমে জসিম উদ্দিন সরকার, সরাফউদ্দিন আহাম্মদ সফি, অধ্যক্ষ নজরুল ইসলাম, শাহ-আলম ঠিকাদার, মো: মিন্টু সরকার, মোঃ শাহ জালাল মোল্লা, এড. ছিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জমির হোসেন ঠিকাদার, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন নান্নু, হাবিবুর রহমান সরকার, যুব ও ক্রিড়া সম্পাদক হুমায়ন কবির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, অর্থ সম্পাদক রেজাউল করিম, ত্রান সম্পাদক শাহ-আলম, সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, মাধুবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মদ, মালাপাড়া ইউপি চেয়ারম্যান এ কে এম আবুল কালাম আজাদ , শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার ,শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মুহাম্মদ, এড. মাহবুবুর রহমান, এড. কাজল, আওয়ামীলীগ নেতা মোজাম্মেদ হক মাষ্টার, শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, ছাদেক আহাম্মদ, মফিজুল ইসলাম, আবুল কাশেম, বসির মেম্বার, মনিরুল হক, কাশেদুল হক বাবু, যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মদ, যুগ্মআহবায়ক জহিরুর হক ঠিকাদার, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক গাজী আবদুল হান্নান, মহিলা আওয়ামীলীগের সভাপতি এড. জাহানারা বেগম, সাধারন সম্পাদক আসমা আক্তার, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলম, সাবেক চেয়ারম্যান শাহিন খান মেম্বার, ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, সদস্য সচিব ইমদাদ হোসেন বাপ্পিসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ






















