০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

কিশোরগঞ্জে ধাইজান নদীতে ডুবে এক কৃষকের মৃত্যু

জাল দিয়ে মাছ ধরতে গিয়ে ধাইজান নদীতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউপির উত্তর দুড়াকুটি গ্রামে।
বাহাগিলি ইউপির উত্তর দুড়াকুটি গ্রামের জয়রুদ্দির ছেলে আব্দুস সালাম (৪৩) বুধবার সকাল ৬টায় ধাইজান নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় তিনি নদী পার হওয়ার সময় জালে পেঁচিয়ে ডুবে যান। গ্রামবাসীরা ৩ ঘন্টা নদীতে খোঁজাখুঁজি করে দুড়াকুটি ময়দানেরপাড় থেকে সকাল ৯টায় তার মৃতদেহ উদ্ধার করেন। পরে ফেয়ার সার্ভিসের একটি ডুবরী ইউনিট ঘটনাস্থলে পৌছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

কিশোরগঞ্জে ধাইজান নদীতে ডুবে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত : ০৩:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০