নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপ-নির্বাচনকে ঘিরে নৌকা মার্কার পক্ষে বিশাল নির্বাচনী র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাণীনগর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সৌজন্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এই র্যালী বের করা হয়। র্যালীটি রাণীনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) মার্কার মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলালের নেতৃত্বে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, এই আসনের উন্নয়নসহ সারা দেশের সার্বিক উন্নয়নে এলাকাবাসি খুশি হয়ে বার বার নৌকা প্রার্থীকে বিজয়ী করেছেন। ইনশাল্লাহ্ আগামী ১৭ অক্টোবর দিন ব্যাপি উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোটাররা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। রাণীনগর-আত্রাই উপজেলার উন্নয়ন আর জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আমার শক্ত অবস্থান থাকবে। এলাকাবাসি সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে কাজ করে যাবো। এই ক্ষেত্রে বিশেষ কোনো গোষ্ঠির কাছে মাথা নত করবো না বলে জানিয়েছেন তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















