জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা ও ভুঞাপুর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিয়া (৭৫) করোনায় আক্রান্ত হয়েছে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। করোনা ভাইরাস ছাড়াও তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে তিনি মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল হামিদ মিয়া ভোলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাড়াও তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিনেতা নিশোর বাবা কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এছাড়া তিনি করোনা রোগে আক্রান্ত হয়। সম্প্রতি তার শারিরীক অবস্থা অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যান।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























