০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

সুদের টাকা না দেওয়ায় গৃহবধুকে বেঁধে নির্যাতন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার (৩০ সেপ্টেম্বর) পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে ঋনের সুদ দিতে না পারায় সোমা রানী দাস নামের এক গৃহবধুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। সোমা রানী দাস এনায়েতপুর আদর্শগ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। সুদের টাকার পাশাপাশি ঋনদাতা আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমা রানীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিওটি ভাইরাল হয়েছে। সোমা রানী দাস অভিযোগ করেন, তার গ্রামের আব্দুল কাদেরের মেয়ে দিপ্তী বেগম দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। দিপ্তী গ্রামের অত্যন্ত প্রভাবশালী। কিছুদিন আগে সোমা তার নিকট থেকে ৫০ হাজার টাকা ঋন গ্রহণ করেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় দিপ্তী বেগম তার লোকজন নিয়ে বুধবার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এসময় সোমার কাছে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে দিপ্তী। সোমাকে নির্যাতনের চিত্রটি ভিডিও ধারন করেন স্থানীয় যুবকেরা। ঘটনাটি জানতে পেরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ সোমাকে উদ্ধার করেন। এসময় দিপ্তী বেগমকে আটক করা হয়। বর্তমানে থানায় সোমা রানী দাস দিপ্তী বেগম ও তার লোকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সুদের টাকা না দেওয়ায় গৃহবধুকে বেঁধে নির্যাতন

প্রকাশিত : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০