০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

ঝালকাঠিতে অগ্নিকান্ডে বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় আজ শুক্রবার সকাল ১০টায় অগ্নিকাকান্ডে চারটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, সকাল ১০ টায় কলাবাগান এলাকার সাহেব আলীর বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিটের মধ্যেমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আল আমিন, নূরজাহান বেগম, আহলাদি বেগমের বসতঘর ও ইউনুস জোমাদ্দারের দোকানে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টাচালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ পুড়ে যায় চারটি বসতঘর ও একটি দোকান ঘর। অগ্নিকাকান্ডের খবর পেয়ে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার ও এনডিসি আহমেদ হাছান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ঝালকাঠিতে অগ্নিকান্ডে বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত : ০৩:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০