০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামান্না ভাটিয়া

ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ ভারত এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গ্লামারাস এই অভিনেত্রী কদিন ধরেই হায়দারাবাদে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। সম্প্রতি তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে হায়দারাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

গেল আগস্টেও করোনা টেস্ট করিয়েছিলেন তামান্না। তখন তার মা-বাবার রিপোর্ট পজিটিভ এলেও তিনি নেগেটিভ ছিলেন। তবে এ যাত্রায় নিজেও আক্রান্ত হলেন এই নায়িকা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামান্না ভাটিয়া

প্রকাশিত : ০১:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০