০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

‘সিনেমা প্যারাডাইজ’- এর তিন দিনব্যাপী চিত্রনাট্য বিষয়ক কর্মশালা

ঢাকা: প্রবাসী ও দেশে বসবাসরত কিছু চলচ্চিত্র অনুরাগীদের নিয়ে তৈরী, ‘সিনেমা প্যারাডাইজ’-একটি অনলাইন ভিত্তিক বাংলায় চলচ্চিত্র শিক্ষার উদ্যোগ। বিশ্বায়নের এই যুগের সাথে তাল মিলাতে, মূলত বাংলা ভাষায় চলচ্চিত্র শিক্ষাকে জনপ্রিয় করতে ‘সিনেমা প্যারাডাইজ’ বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনামূল্যে প্রকাশ করে থাকে। সম্পূর্ণই অলাভজনক ও অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম হিসেবে তাদের এই উদ্যোগ প্রায় সাড়ে ১২ হাজারেরও অধিক চলচ্চিত্র অনুরাগী অনুসরণ করে থাকেন।

পাঠকদের অনুরোধের প্রেক্ষিতে সিনেমা প্যারাডাইজ আগামী ১০, ১৭ ও ২৪ অক্টোবর ২০২০-এ আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী চিত্রনাট্য বিষয়ক কর্মশালা। হলিউড ধারার পাঠ্যসূচীর এই কর্মশালায় চলচ্চিত্রের প্রাথমিক ধারনা তৈরি হওয়ার প্রক্রিয়া, চিত্রনাট্যের প্রাথমিক ধারনা, হাতেখড়ি চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ, চিত্রনাট্য গঠনের বিভিন্ন নিয়মাবলী এবং গল্প,প্লট ও ন্যারেটিভের মধ্যে পার্থক্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তর আলোচনা করবেন স্যান ফ্রান্সিসকো-এর উপাধ্যায় রাজেশ আল-রাশেদ।

তিনি একাধারে একজন চলচ্চিত্র বিশ্লেষক, লেখক, পরিচালক, প্রযোজক এবং সম্পাদক। তাঁর বিষয় ছিল ‘চলচ্চিত্রে লেখক ও পরিচালক’। বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াচ্ছেন ‘স্যান ফ্রান্সিসকো বে’ শহরের চলচ্চিত্র শিল্পের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে।

‘সিনেমা প্যারাডাইজ’-এর কর্মশালার বিস্তারিত পাওয়া যাবে তাদের ফেইসবুক পেইজ থেকে: https://www.fb.com/cinemaparadiseschool/

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

‘সিনেমা প্যারাডাইজ’- এর তিন দিনব্যাপী চিত্রনাট্য বিষয়ক কর্মশালা

প্রকাশিত : ০১:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০