হাসি দিয়ে এ পর্যন্ত কত জনের মন ভেঙ্গেছেন তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহা? রাস্তায় কাকে দেখলে হাসাহাসি করেন তিনি? কোনো ছেলে তাঁর সামনে এসে আই লাভ ইউ বললে কী উত্তর দেন তাকে?
জানা যাবে বাংলাভিশনের নিয়মিত রম্য-অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র এবারের পর্বে। পর্বটিতে ‘হাসি’ নিয়ে হাসাহাসি করা হয়েছে।
এ ছাড়াও ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফর্ম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান সাইফুর রহমান সাইফুল।
আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝালে’র ‘হাসা-হাসি’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে ০৬ অক্টোবর, মঙ্গলবার রাত ১১.২৫ মিনিটে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























