০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

এমসি কলেজে ছাত্রলীগের গণধর্ষণ ও নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনসহ দেশব্যাপী সকল ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শহরের সিলেট রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেড়ীরপাড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি মিছবাহউল হাসান।
এসময় তিনি বলেন, সরকারের বিচারহীনতা ও সরাসরি প্রশ্রয়ে ধর্ষণের মত ঘৃন্য কাজ নির্বিঘে করে যাচ্ছে নরপিশাচরা। আর এসব অপকর্মে বেশির ভাগ ছাত্রলীগ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকার কারণে সরকার এমন জঘন্য বিষয়গুলো এড়িয়ে গেছে। এখন পর্যন্ত কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। ফলে উৎসাহ পেয়ে নরপিশাচদের লোমহর্ষক অপকর্ম বেড়েই চলেছে। সারাদেশেই ধর্ষণ মহামারিতে রূপ নিয়েছে। যা গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। শিশু, তরুণী, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা গভীর শঙ্কায় দিন যাপন করছে। চরম বিচারহীনতা আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাটসহ কোনো জনপদেই যেন আজ নারীরা নিরাপদ নয়। ধর্ষণের ধরণ এবং মাত্রা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানাচ্ছে। এটা কোনো সভ্য সমাজ বা দেশের চিত্র হতে পারে না।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৬:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০