হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। ৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ জনকে অজ্ঞাতনামা করে মোট ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার গৃহবধূ।
এদিকে এ মামলার ২ নং আসামী সাইফুল ইসলাম (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের সাদিক মিয়ার পুত্র।
জানা যায়, গত (৪ অক্টোবর) রবিবার রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ সিএনজি যোগে শেরপুর থেকে মজলিসপুর যাচ্ছিলেন। এ সময় মজলিসপুর নামিয়ে না দিয়ে গৃহবধূকে জিম্মি করে হাত পা, মুখ বেধে রাতভর বিভিন্নস্থানে নিয়ে যায় সিএনজি শ্রমিকরা। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এনে রাতভর সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তুলেন ওই গৃহবধূ।
এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও ৩ জনকে অজ্ঞাত করে মোট ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে সোমবার রাতভর ধর্ষণের শিকার গৃহবধূর ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে চলে নানা নাটকিয়তা। তিনি একেকবার একেক ধরণের তথ্য দেন পুলিশকে। রাতভর গৃহবধূ ও তার স্বামীকে নবীগঞ্জ থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে সোমবার গভীর রাত থেকে পুলিশের বেশ কয়েকটি টিম জড়িতদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামী ধরতে ব্যার্থ হয়।
গত মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নির্দেশে ওসি(তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে এস আই শামছুল ইসলামসহ একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আউশকান্দির মিনহাজপুর প্রাথমিক বিদ্যালের পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন- বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















