০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

জামিন পেলেন রিয়া চক্রবর্তী

৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। মুম্বাই হাইকোর্ট রিয়া চক্রবর্তীকে জামিন দিয়েছে। তবে রিয়া জামিন পেলেও জামিন পাননি রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী।

সুশান্ত হত্যা মামলায় জামিন পেয়েছেন স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তরাও। তবে মুম্বাই ছাড়তে গেলেও আদালতের নির্দেশ লাগবে রিয়ার। কোন ভাবেই দেশের বাইরে যাওয়া চলবে না। দশ দিন পর আবারো হাজিরা দিতে হবে।

টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। মাদক যোগের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল নারকোটিস কন্ট্রোল ব্যুরো।

গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মুম্বাই পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করতেই নানা ঘটনা সামনে আসে। দেখা যায় সুশান্ত মাদক নিতেন। মাদক যোগের কথা স্বীকার করেন রিয়া। তার যুক্তি ছিল কেদারনাথের সময় থেকেই মাদক নেন সুশান্ত। তিনি সুশান্তের ম্যানেজার দীপেশকে দিয়ে সময়ে সময়ে মাদক আনিয়েছেন কিন্তু নিজে মাদক নেননি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

জামিন পেলেন রিয়া চক্রবর্তী

প্রকাশিত : ০১:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০