নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠি’ই প্রভাব ফেলতে পারবে না বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদত শাহাদত হোসেন চৌধুরী। তিনি বলেছেন- অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহীনিকে কড়া নজরদারীর নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও আত্নসম্পর্ণকারি জেএমবি ও সর্বহারাদের উপর প্রশাসনিক নজরদারি রাখা হয়েছে।
বৃহষ্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের উপ নির্বাচন উপলক্ষে নওগাঁ জেলা প্র্রশাসক সম্মলেন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি এসব কথা বলেন তিনি।
আলাদা মত বিনিময় সভায় প্রথমে প্রশাসনের কর্মকর্তা ও পরে নির্বাচনী প্রার্থীদের সাথে সভা করেন ইসি।
বলেন দেশে করোনা মহামারী চলছে, তাই সতর্ক রয়েছে কমিশন। সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া আসনটিতে এই প্রথম ইভিএম ব্যবহার হচ্ছে। তাই ভোটারদের অসুবিধা দূর করতে কাজ চলছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথাও জানান ইসি। একই সাথে সুষ্ঠ ভোট গ্রহনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আসনটিতে ভোট গ্রহন হবে ১৭ অক্টোবর।
জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত সচীব অশক কুমার দেবনাথ, যুগ্ম-সচিব ফরহাদ হোসেন, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, বিএনপি প্রার্থী শেখ রেজাউল হক এবং ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী খন্দকার ইন্তেখার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটিকে নির্বাচন অফিস থেকে শুণ্য ঘোষণা করা হয়।
বর্তমান সামাজিক বৈষম্যই নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারন –মিডিয়া মোবিলাইজেশনে বক্তারা
তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
সামাজিক অবক্ষয়রোধে পরিবারের ভ‚মিকা অপরিসীহিম। পরিবারই প্রথম প্রতিষ্ঠান যেখানে সন্তানেরা প্রাথমিক জ্ঞান লাভ করে। বর্তমান সামাজিক বৈষম্যই নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারন। বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় বৃহষ্পতিবার বেলা ১১টায় নওগাঁ প্রেস ক্লাব মিলনায়তনে মিডিয়া মোবিলাইজেশনে বক্তারা এ কথা বলেন। তারা আরো বলেন, বিলম্বিত বিচার ব্যবস্থা, ধনী গরীবের বৈষম্য, সহিংসতার আলামত নষ্ট করার ফলে অপরাধীরা প্রশ্রয় পায়। যার ফলে অন্যায় পাশবিকতা দিন দিন বাড়ছে।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দীন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মো: রায়হানুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
পরে প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অভিভাভাবদের সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০ জন অভিভাবক অংশগ্রহন করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















