বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে ব্র্যাকের অর্থায়নে ও কুুুুমিল্লার বুুুড়িচং ব্র্যাক ভিশন সেন্টারের উদ্যোগে গরীর ও দুস্থ রোগীদেরকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার( ৮ অক্টোবর ২০২০) জেলার বুড়িচং সদর দক্ষিণে ফেরদৌসি করিম ভিলা ভবনে দিন ব্যাপী বুড়িচং ব্র্যাক ভিশন সেন্টারের উদ্যোগে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেন্টারের প্রোগ্রাম অর্গানাইজেশন বাবুল মিয়ার সার্বিক সহযোগীতায় চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার তাছলিমা ও ডাক্তার মাহমুদ।এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারি সাকিবুল হাসান।
ব্র্যাক ভিশন সেন্টারের বাবুল জানায়,প্রতিদিন অসংখ্য চক্ষু রোগী আসেন আমাদের এখানে। আমরা চেষ্টা করি সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে। এখানে অসহায় রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















