মোটরসাইকেলচালকের পাশাপাশি আরোহীদেরকে হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী প্রচারাভিযানে নেমেছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই শিক্ষার্থী সজিব হাসান সাজ ও মাহমুদ আল জান্নাত । করোনাকালীন ছুটিকে ইতিবাচক কাজে লাগাতে ব্যক্তিগত উদ্যোগে তাঁরা নিয়েছেন ‘নো হেলমেট নো বাইক, সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি। ২ জন ২টি মোটরসাইকেল নিয়ে ৬৪টি জেলা পরিভ্রমণ করে এই সচেতনতা কর্মসূচি চালাবেন।
উল্লেখযোগ্য ওই দুই তরুণের মধ্যে সজিব হাসান সাজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম আবর্তনের ছাত্র সজিব হাসান সাজ।

আরও উল্লেখ্য যে, সজিব হাসান সাজ , আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন – সাধারণ সম্পাদক ।
আরেকজন হলেন , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদ আল জান্নাত । তাদের দুজনেরই বাড়ি চুয়াডাঙ্গায়।
বুধবার সকাল ৭ টায় চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই সচেতনতামূলক মোটরসাইকেল যাত্রা শুরু করেছেন তাঁরা। তাঁদের পরিকল্পনা, আগামী ২২ দিনে সারা দেশ পরিভ্রমণ করবেন তাঁরা। প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারাভিযান চালাবেন।
উক্ত কর্মসূচি সম্পর্কে সজিব হাসান সাজ বলেন, সুরক্ষা সরঞ্জাম পরে ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর কথা ইদানীং মেনে চলছেন মানুষ। বিশেষ করে সম্প্রতি ট্রাফিক পুলিশের কড়াকড়িতে অনেকেই হেলমেট ব্যবহার করছেন। এটা খুবই ভালো দিক। তারপরও মোটরসাইকেলচালকদের অনেকেই হেলমেট ব্যবহার করছেন না। আবার অনেক মোটরসাইকেলচালক নিজে হেলমেট ব্যবহার করলেও সহযাত্রীর মাথায় হেলমেট দেখা যাচ্ছে না। বিশেষ করে শিশুসন্তানদের যে হেলমেট প্রয়োজন, বিষয়টি বেমালুম ভুলে যাচ্ছেন বা অবজ্ঞা করছেন। সজিব বলেন, ‘সবার হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের দেশব্যাপী এই ক্যাম্পেইন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















