০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিজ বাড়িতে যুবক নিহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিজ বাড়িতে মো. সুবান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে থানার তক্তারপুল এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুবানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুবান তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নুর ইসলাম।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বাকলিয়া থানা এলাকা থেকে ছুরিকাহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

গাজায় ত্রাণের হাহাকার আর প্লাবিত তাঁবু: পরিকল্পিত মানবিক বিপর্যয়

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিজ বাড়িতে যুবক নিহত

প্রকাশিত : ০১:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬