১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

সোনাগাজীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চাচা গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ, ধর্ষিতা, তার পরিবার ও এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়ন তার বাড়ির সামনে একটি ফার্নিচার দোকানের ব্যবসায়ী। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার দোকানের এক কর্মচারির স্কুলপড়ুয়া কন্যা প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার দোকানে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে তাকেও তার পিতাকে হত্যার হুমকি দেয় নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী স্বচক্ষে দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধরও করেন। স্বামী-স্ত্রীর ঝগড়ায় এক কান দুই কান হতে হতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই ছাত্রী তার পিতা-মাতার কাছে মুখ খুলে ঘটনার বর্ণনা দেয়। এ ব্যপারে ওই ছাত্রীর মা বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই তমিজ উদ্দিন নয়নকে একমাত্র আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। নয়ন নির্যাতিত ছাত্রীর সম্পর্কে চাচা হন।

সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইকুল আহমেদ ভূঞা ধর্ষক তমিজ উদ্দিন নয়নকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সোনাগাজীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চাচা গ্রেপ্তার

প্রকাশিত : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০