০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মা হচ্ছেন জান্নাতুল ফেরদৌস পিয়া

মডেল ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া ও ফারুক হাসান সামীরে ঘরে সুসংবাদ আসছে। আগামী ফেব্রুয়ারিতে তাদের ঘরে আসবে নতুন অতিথি। মা হতে চলেছেন পিয়া। সামাজিকমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ৫ অক্টোবর রাতে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের একটি ছবি পোস্ট করেন পিয়া। একই ছবি দিয়েছেন ফেসবুকেও। লাল টিশার্টের সঙ্গে নীল জিন্স পরা ছবিতে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।

ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে নিজের প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ অনুভবের কথা জানান পিয়া। লেখেন- ‘এটা আমাদের জন্য সত্যিই আনন্দের খবর। ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান এ সদস্য আসছে। আমরা তার আগমনের অপেক্ষা করছি।’

২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে বিনোদন জগতে পা রাখেন পিয়া। মডেলিং, নাটকের পাশাপাশি ২০১২ সালে রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমাতেও অভিনয় করেছেন। ২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

মা হচ্ছেন জান্নাতুল ফেরদৌস পিয়া

প্রকাশিত : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০