০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে অভিনেতা মিলন

অভিনেতা আনিসুর রহমান মিলন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে।
অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভাইয়ার (মিলন) শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থা গুরুতর হলে ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। কোন সমস্যার কারণে ভাইয়া শ্বাসকষ্টে ভুগছেন তা এখনও জানতে পারিনি।

তিনি আরও জানান, স্কয়ারে সিসিইউরত সিট না পেয়ে তারা মিলনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে এসেছেন। এখানে ইসিজিসহ আরও কিছু টেস্ট করানো হয়েছে। করোনার নমুনাও নিয়েছেন চিকিৎসকরা। আজ সন্ধ্যায় তার অসুস্থতার কারণ জানা যাবে।

বর্তমানে ইউনাইটেডের সিসিইউতে চিকিৎসাধীন আনিসুর রহমান মিলন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে অভিনেতা মিলন

প্রকাশিত : ০৮:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০