নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ ৪ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর রাতে উপজেলার দাদনপুর ও হটাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনায় ধামইরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার অমরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাখাওয়াত হোসেন (৩০), চাঁন উদ্দিনের ছেলে রমজান আলী (২৮) এবং পাহাড়পুর গ্রামের জাকির হোসেনের ছেলে হায়দার হোসেন (২৫) ও শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (৩২)।
বিজিবি-১৪ পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানায় যায় ভারতীয় সীমান্ত দিয়ে মাদকের চালান দেশের মধ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা দাদনপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় ৯৫ বোতল ফেনসিডিলসহ অমরপুর গ্রামের চোরাকারবারী সাখাওয়াত হোসেন এবং রমজান আলীকে আটক করেন। অপরদিকে শনিবার ভোর রাতে চকচন্ডী বিওপি’র টহল কমান্ডার সুবেদার আব্দুল হাকিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা হটাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ হায়দার হোসেন এবং মিন্টু মিয়াকে আটক করেন। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ লাখ টাকা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















