০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ফেনীর ফতেহপুরে বাস-ট্রেন সংঘর্ষে তিনজন নিহত

ফেনীতে একটি যাত্রীবাহি ট্রেন ও একটি যাত্রীবাহি বাসের সংঘর্ষে তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। তবে তারা তিনজনই বাস যাত্রী ছিলেন। আহত ১১ জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং এলাকায় বিকট শব্দে স্থানীয়দের ঘুম ভাঙ্গে। স্থানীয়রা ছুটে যায় উদ্ধার কাজে। পরে ফেনী মডেল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে।

রেলওয়ে ষ্টেশন জিআরপি পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, যাত্রীবাহি বাসটি চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অপরদিকে ‘ঢাকা মেইল’ ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এসময় ফতেহপুর রেল গেট খোলা ছিল। বাস ও ট্রেন একই সময় পারাপারে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে সড়কের বাইরে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। আহত ১১ জনকে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন রাজশাহীর মনিরুল (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ (২৫), নাটোরের ফারুক হোসেন (২০), বেলাল (৫৫), সজল (২২), আরিফুল ইসলাম (৩৫), আশিক (১৭), চাপাইনবাবগঞ্জের রুবেল (৩০), ফেনীর সোনাগাজীর দুলাল (৫০), কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম (২২) ও পাবনার রন্দু খান (২৪)।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ফেনীর ফতেহপুরে বাস-ট্রেন সংঘর্ষে তিনজন নিহত

প্রকাশিত : ০১:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০