১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

মাগুরায় আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের গড়াই নদীর সেতু প্রাঙ্গণে গতকাল শনিবার  বিকেলে মরহুম  জননেতা আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা আন্তঃ ইউনিয়ন নৌকা বাইচ আয়োজক কমিটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহি এ নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলার আয়োজন করে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

প্রতিযোগিতায় মাগুরার শ্রীপুর, সদর ও পার্শ্ববর্তি কামারখালী এলাকার মোট ১৩ টি নৌকা অংশ নেয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। নৌকা বাইচ ও মেলায় শ্রীপুর ও পার্শ্ববর্তি কামারখালী এলাকার দু’পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

প্রতিযোগিতায় শ্রীপুর উপজেলার গায়েশপুর ইউনিয়নের লালান শাহ্ নৌকা প্রথম, দ্বিতীয় হয়েছে ফরিদপুরের কামারখালী ইউনিয়নের আতিকের তরী নৌকা এবং মাগুরা সদরের কছুন্দী ইউনিয়নের হিরার তরী নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীরে মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহবায়ক হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো . কামরুল হাসান, কাজী আহসান হাবিব, মোহাম্মদ ইব্রাহিম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ্, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মাগুরায় আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০