১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী

মো. জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৩১ হাজার ২১২ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা মার্কার প্রার্থী মো. জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন শনিবার রাতে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুর রহমান (নৌকা) পেয়েছেন ৩৪ হাজার ৮২৫ ভোট। বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৩ ভোট এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাত পাখা) পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট। মোট ভোট গণনা হয়েছে ৩৯ হাজার ৭০৮ ভোট।
উল্লেখ্য, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪ জন। তার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সকল কাউন্সিলরই বিজয়ী হয়েছেন। নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী

প্রকাশিত : ০৬:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০