১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ

“ঘরে বসে আর নয়, রাজপথে এবার সোচ্চার হই” শ্লোগানে ধর্ষকদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিককর্মীরা।

সোমবার (১২ অক্টোব) সকালের সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ধর্ষণ বিরোধী একটি প্রতিবাদী পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসন বখত চত্ত্বরে সমাবেশে মিলত হয়।
এ পদযাত্রায় শহরের ২০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সংগঠক সামিনা চৌধুরী মনি, বিধান চন্দ বণিক, সামির পল্লব, সাবেক ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচার্য্য, নাহাত হাসান পলৌমী, মাকসুর রহমান দিপু, এ আহসান রাজিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। নারী-শিশুরা ঘরে-বাইরে কোথাও এখন নিরাপদ নয়। সমাজের সর্বত্র এখন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। নারী নির্যাতন, নারী প্রতি সহিংসতা রোধে ধর্ষকদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাশাপাশি এসব জগন্য কর্মকা- রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রকে নারী ও শিশুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত : ০৪:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০