০১:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের লিফলেট বিতরণ

নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্শেদা খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ আরো অনেকে।

এসময় পুলিশ সুপার বলেন, নারী ও শিশু নির্যাতনের বিরেুদ্ধে সবাইকে এক সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও ৯৯৯ এ ফোন করে নারী নির্যাতনের ঘটনার সংবাদ পুলিশকে জানানোর জন্য শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন। এতে পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের লিফলেট বিতরণ

প্রকাশিত : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০