কুমিল্লার হোমনায় বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ২য় ধাপের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হোমনা উপজেলার সদরের চৌরাস্তা, বাসস্ট্যান্ড, হোমনা-বাঞ্ছারামপুর সেতু এলাকা এবং হোমনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
এই সময় মাস্ক না পড়ায় ১৪ জন ব্যক্তিকে মোট পাঁচ হাজার আটশত টাকা জরিমানা করা হয়। এতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
এছাড়া জনগণের মাঝে সচেতনতার অংশ হিসেবে জনগণের মাঝে কিছু মাস্ক বিতরণ করা হয়েছে এবং হোমনা-বাঞ্ছারামপুর সেতু এলাকায় সিএনজি চালকদের নিকট চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মাস্ক না পড়া পড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮৬০ এর ২৬৯ ধারার দন্ডবিধির আইনে ১৪ জন ব্যক্তিকে মোট পাঁচ হাজার আটশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















