০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ভালুকার দুই শিক্ষার্থীর পিএস অ্যাওয়ার্ড অর্জন

ভালুকার দুই শিক্ষার্থীর পিএস অ্যাওয়ার্ড অর্জন মামুন সরকার ১৪-১০-২০২০ইং ময়মনসিংহ প্রতিনিধি বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছে ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী। তারা হলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জামান স্নিগ্ধা ও সামসুন্নাহার সুইটি।

গত বছর (২০১৯ সাল) অনুষ্ঠিত লিখিত পরীক্ষা ও ২০২০ সালের ১৮ জুলাই অনুষ্ঠিত ভাইবা পরীক্ষায় হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী সুমাইয়া জামান স্নিগ্ধা ও ফাইজুন্নাহার সুইটি অংশ গ্রহণ করে।

১৩ অক্টোবর, ২০২০ খ্রি. রাতে বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায় হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীই প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (পিএস অ্যাওয়ার্ড) এর জন্য মনোনীত হয়েছেন।

এই বিদ্যালয় থেকে ২০১৭ সালেও একজন শিক্ষার্থী তাজনুর আক্তার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (পিএস অ্যাওয়ার্ড) অর্জন করেছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বলেন, “আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সাফল্যে আমি আনন্দিত ও অভিভূত। আমি আশা করি আগামীতে আরো অধিক সংখ্যক শিক্ষার্থী পিএস অ্যাওয়ার্ড অর্জন করতে পারবে।”

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ভালুকার দুই শিক্ষার্থীর পিএস অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশিত : ০৪:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০