০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘জলঘড়ি’

ভারতের ঝাড়খন্ড চলচ্চিত্র উৎসব ২০২০-এ অ্যাকশন থ্রিলার ক্যাটাগরিতে সেরা ছবি হিসাবে নির্বাচিত হয়েছে আসাদ জামানের পরিচালনায় নির্মিত জলঘড়ি। বিশ্বের ৪০টি দেশের হাজারের বেশি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

রোববার রাত ৯টায় অনলাইন অ্যাওয়ার্ড উৎসবের মধ্য দিয়ে সব বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে অনলাইন আয়োজন করতে বাধ্য হয় ঝাড়খন্ড ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য এর আগে ‘জলঘড়ি’ ছবিটি ইতালির ফিওরেন্সা সেররা ফিল্ম ফেস্টিভাল, যুক্তরাষ্ট্রের মন্টেগোমারি ফিল্ম ফেস্টিভাল, ইংল্যান্ডের লিফট অব, নিউইয়র্কের বি বপ কন্টেন্ট উৎসব এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন হিসাবে নির্বাচিত হয়।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, সেলিম আহমেদ, হুমায়ুন সম্রাট, ইকতারুল ইসলাম, সোয়েব মনির, নূর ইসলাম, স্বপন আহমেদ, নুসরাত জাহান খান নিপা প্রমুখ। আগামী ২৪ ডিসেম্বর বৃক্ষ ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে জলঘড়ি ছবিটি।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘জলঘড়ি’

প্রকাশিত : ০৫:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০