১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ভোলায় ইউনিয়ন পরিষদ থেকে বৃষ্টি পরিমাপক যন্ত্র উধাও

  • গজনবী,ভোলা:
  • প্রকাশিত : ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • 79

ভোলার দৌলতখানে চরপাতা ইউনিয়ন পরিষদ থেকে কৃষি আবহাওয়া উন্নয়ন প্রকল্পের বৃষ্টি পরিমাপক যন্ত্র উদাও হলেও কৃষি দপ্তর ও ইউপি চেয়ারম্যান কেউই জানে না।
দৌলতখান উপজেলার ৬ টি ইউনিয়নে ৬-৭ মাস পূর্বে একটি প্রকল্পের আওতায় ডিভাইসগুলো বিতরণ করা হয়। ডিভাইস দেখাশুনার দায়িত্ব ছিলো ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপঃসহকারী কৃষি কর্মকর্তার। স্থাপনের পর কেউই এর দেখভাল করেনি এমনকি ডিভাইসটি যে হারিয়ে গেছে তাও কেউ জানেনা। গত ৭ অক্টোবর ঢাকা থেকে প্রকল্প মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এসে দেখতে পান ডিভাইসটি নেই।
প্রকল্প মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সালমান শাহারিয়ার জানান, বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরকারিভাবে এসব ডিভাইস স্থাপন করা হয়েছে। আমি ডিভাইসগুলো অ্যাক্টিভ করার জন্য এসে দেখি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের ডিভাইসটির সোলার প্যানেল, ডাটা লগার সহ অন্যান্য মালামাল নেই। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ ব্যাপারে চরপাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি আপনাদের থেকে জানতে পারলাম। ইউনিয়ন পরিষদে চৌকিদার থাকার পরেও কিভাবে ডিভাইসটি উদাও হয়ে গেল? জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি দেখছি।
দৌলতখান কৃষি অফিস সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলার মেদুয়া, চরপাতা, চরখলিফা, সৈয়দপুর, উত্তর জয়নগর ও দক্ষিন জয়নগর ইউনিয়নে মোট ৬টি ডিভাইস দেয়া হয়েছে। এসব ডিভাইসের দেখভাল করার দায়িত্ব ইউনিয়ন পরিষদের। ডিভাইসটি যে উধাও হয়ে গেছে এ ব্যাপারে তারা আমাদের কিছুই জানায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ভোলায় ইউনিয়ন পরিষদ থেকে বৃষ্টি পরিমাপক যন্ত্র উধাও

প্রকাশিত : ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০